মানুষ সামাজিক জীব। তাই জীবন ও জীবিকার তাগিদে তাদের একে অপরের সঙ্গে মিশতে হয়, ওঠাবসা করতে হয়।
সে যাদের সঙ্গে ওঠাবসা করে, ধীরে ধীরে তাদের স্বভাব, চিন্তা ও আচরণ দ্বারাই প্রভাবিত হয়। তাই ইসলাম নেককার ও সৎ মানুষের সংস্পর্শে থাকাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহর জন্য ভালোবাসা, তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে কারো সঙ্গে দেখা করা এবং সৎ লোকদের সঙ্গে বসা—এসব আমল ঈমানকে সতেজ রাখে ও জান্নাতের পথ সুগম করে। নিম্নে পবিত্র কোরআনের আলোকে এই বিষয়ে সংক্ষেপে আলোকপাত করা হলো—